১. মাতবর ধাঁচের লোকটি হরিহরকে কী মনে করে?

ক. সাধারণ লোক খ. গুণী লোক

গ. গুরুতুল্য লোক ঘ. অসহায় লোক

২. মাতবর ধাঁচের লোকটি কোন গোত্রের ছিল?

ক. ক্ষত্রিয় খ. কায়স্থ

গ. ব্রাহ্মণ ঘ. সদগোপ 

৩. ‘ছেলেটার কাপড় নেই’—আম-আঁটির ভেঁপু গল্পে ‘ছেলেটা’ বলতে কাকে বোঝানো হয়েছে?

ক. হরিহরকে খ. অপুকে

গ. নীলমণিকে ঘ. ভুবন মুখুয্যেকে

৪. ‘মেঘমল্লার’ কোন ধরনের রচনা?

ক. উপন্যাস খ. কবিতা

গ. গল্পগ্রন্থ ঘ. প্রবন্ধ 

৫. দুর্গার মাথার চুল কী রকম ছিল?

ক. কালো খ. রুক্ষ 

গ. কোঁকড়ানো ঘ. লম্বা

৬. ‘আমের কুসি’ শব্দের অর্থ কী?

ক. কচি আম খ. আমের চারা

গ. আমের আচার ঘ. আমের মুকুল

৭. ‘জারা’ শব্দের অর্থ কী?

ক.  জীর্ণ করা খ. পুরাতন

গ. আচার ঘ. মুকুল

৮. ‘গরাদ’ শব্দের অর্থ কী?

ক. দরজা খ. বারান্দার গ্রিল

গ. জানালার শিক ঘ. আদেশ করা

৯. ‘বন–বিছুটি’ শব্দের অর্থ কী?

ক. বনের পাশে খ. বুনো গাছ

গ. জঙ্গল ঘ. বনের গাছ

১০. ‘সংকুচিত’ শব্দের অর্থ কী?

ক.  কমে গেছে খ. ছোট হওয়া

গ. পুরাতন ঘ. উদারতা

১১. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের মূলসুর কী?

ক. জীবনযাপন খ. প্রকৃতির ঘনিষ্ঠতা

গ. চিরায়ত শৈশব ঘ. মাতৃচেতনা

১২. সর্বজয়ার ছেলের কী নেই?

ক. খেলনা খ. কাপড়

গ. বই ঘ. কলম

১৩. ‘জ্বর-স্বর সতর্কতামিশ্রিত’— এখানে কার স্বরের কথা বলা হয়েছে?

ক. অপুর খ. হরিহরের 

গ. সর্বজয়ার ঘ. দুর্গার 

১৪. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে অপুর মায়ের নাম কী?

ক. স্বর্ণগোয়ালিনী খ. সর্বজয়া 

গ. দুর্গা ঘ. লক্ষ্মী

১৫. আমের গুঁটি কখন ঝরে পড়ে?

ক. সোনালি রোদে খ. সকালের রোদে

গ. দুপুরের রোদে ঘ. বৃষ্টিতে

১৬. দুর্গাদের বাড়ির চারপাশে কী ছিল?

ক. খেলার মাঠ খ. জঙ্গল

গ. পুকুর ঘ. ফুলের বাগান

১৭. হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কী?

ক. পরশ রায় খ. সুব্রত রায়

গ. নীলমণি রায় ঘ. অসীম রায়

১৮. হরিহর রায়ের পাশের বাড়িটি কার?

ক. ভুবন মুখুয্যের খ. নীলমণি রায়ের

গ. ঠাকুরঝির ঘ. কমল রায়ের

১৯. নীলমণি রায়ের বাড়িটি কেমন ছিল?

ক. পরিপাটি খ. সুন্দর

গ. সুসজ্জিত ঘ. জঙ্গলাবৃত

২০. অপুদের বাড়ির দেয়ালের ফাটলে কী কী গাছ গজিয়েছিল?

ক. বটগাছ ও বিছুটির গাছ

খ. কালমেঘ ও নিমগাছ

গ. কালমেঘ ও বিছুটির গাছ

ঘ. নলখাগড়া ও কন্টিকারি

২১. দুর্গা অপুকে মুখ মুছতে বলেছিল কেন?

ক. ময়লা লেগে থাকায় খ. আম লেগে থাকায়

গ. লঙ্কার গুঁড়া লেগে থাকায় ঘ. নুনের গুঁড়া লেগে থাকায়

২২. দুর্গা তার মায়ের ডাকে সাড়া দিল না কেন? 

ক. রাগ করেছে বলে খ. মুখভর্তি আম ছিল বলে

গ. দাঁতে ব্যথা বলে ঘ. শুনতে পায়নি বলে

২৩. দ্রুতগতিতে দুর্গা কী খেতে শুরু করল?

ক. মিষ্টি খ. আচার

গ. আমের চাকলা ঘ. শসা

২৪. সর্বজয়া কখন থেকে ক্ষার কেচেছে? 

ক. সকাল থেকে খ. দুপুর থেকে

গ. সন্ধ্যা থেকে ঘ. বিকেল থেকে

২৫. সর্বজয়ার গা-গতরে ব্যথা কেন?

ক. অসুস্থতার কারণে খ. গাছের গুঁড়ি কাটার জন্য

গ. রান্না করার কারণে ঘ. ক্ষার কাচার কারণে

২৬. সর্বজয়া অপুকে কী সম্বোধন করেছিল?

ক. খোকা খ. সোনামানিক  

গ. বাবু ঘ. বাঁদর

২৭. সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বঁটি পেতে কী কাটতে বসল?

ক. আম খ. শসা

গ. লাউ ঘ. কুমড়া

২৮. ‘একটুখানি হাঁপ জিরোতে দ্যাও’—কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে? 

ক. কর্মব্যস্ততা খ. ক্লান্তিময়তা

গ. এড়িয়ে চলা ঘ. কটাক্ষ করা

২৯. ‘রোয়াক’ বলতে কী বোঝায়?

ক. দরজা খ. বারান্দা

গ. প্রণাম করা ঘ. আদেশ করা

৩০. ‘লক্ষ্মীছাড়া বাঁদর’ বলতে কাকে বোঝানো হয়েছে?

ক. দুর্গাকে খ. অপুকে

গ. অপু ও দুর্গা উভয়কে ঘ. প্রকৃতিকে

৩১. অপুর কাঠের ঘোড়াটি কেমন অবস্থায় ছিল?

ক. রং ওঠা খ. চকচকে

গ. হাতল জোড়া লাগানো ঘ. ভাঙা হাতল

৩২. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কোন পূজার উল্লেখ আছে?

ক. দুর্গাপূজা খ. লক্ষ্মীপূজা 

গ. কালীপূজা ঘ. মনসাপূজা

৩৩. অপুর মহামূল্যবান সম্পত্তি কোনটি?

ক. কাঠের ঘোড়া খ. বেতফল  

গ. টিনের বাঁশি ঘ. খাপরা

৩৪. অপু মনে মনে কোন খেলার কল্পনা করছিল?

ক. ডাংগুলি খ. গঙ্গা-যমুনা 

গ. চোর-পুলিশ ঘ. কাবাডি

সঠিক উত্তর

আম–আঁটিঁর ভেঁপু: ১. খ ২. ঘ ৩. খ ৪. গ ৫. খ ৬. ক ৭. ক ৮. গ ৯. খ ১০. ক ১১. গ ১২. খ  ১৩. ঘ ১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. গ ২১. ঘ ২২. খ ২৩. গ ২৪. ঘ ২৫. ঘ ২৬. খ ২৭. খ ২৮. ঘ ২৯. খ ৩০. খ ৩১. ক ৩২. খ ৩৩. ঘ ৩৪. খ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *