১. লোকজন সেদ্ধ করে নিমগাছের কোন অংশটি খায়?

ক. কাণ্ড খ. ছাল

গ. ফুল ঘ. পাতা

২. নিমগাছের পাতা কীভাবে পিষে ব্যবহার করা হয়?

ক. শিলে পিষে

খ. ঢেঁকিতে পিষে

গ. সেদ্ধ করে পিষে

ঘ. তেলে ভেজে পিষে

৩. কবি থোকা থোকা নিমফুলকে কিসের সঙ্গে তুলনা করেছেন?

ক. আকাশের খ. নক্ষত্রের

গ. তারকার ঘ. সমুদ্রের

৪. লোকজন নিমের কচি পাতা কাঁচা খায় কেন?

ক. স্বাদ গ্রহণের জন্য

খ. যকৃতের জন্য উপকারী

গ. রুচি বাড়ানোর জন্য

ঘ. কৃতিত্ব অর্জনের জন্য

৫. নিমের ডাল চিবানোর মধ্যে কী উপকারিতা আছে?

ক. চোখ ভালো থাকে

খ. দাঁত ভালো থাকে

গ. পেট ভালো থাকে

ঘ. গলা ভালো থাকে

৬. কবিরাজেরা কার প্রশংসায় পঞ্চমুখ?

ক. লক্ষ্মী বউয়ের খ. নিমগাছের

গ. রোগীদের ঘ. সৌন্দর্যের

৭. ‘অব্যর্থ’ শব্দের অর্থ কী?

ক. সম্ভাবনাময় খ. ব্যর্থ

গ. বিকল ঘ. যা ব্যর্থ হবে না

৮. নিমগাছটার কার সঙ্গে যেতে ইচ্ছা করল?

ক. কবিরাজের খ. লোকটার

গ. লেখকের ঘ. বিজ্ঞের

৯. হঠাৎ একদিন এক নতুন ধরনের লোক এলো। কে এল?

ক. কবিরাজ খ. কবি

গ. ঠাকুর ঘ. বাউল

১০. নীল আকাশ থেকে একঝাঁক কী নেমে এসেছিল?

ক. তারা খ. নক্ষত্র

গ. ফুল ঘ. পরি

১১. কবিকে নিমগাছের ভালো লাগলো কেন?

ক. নিমগাছের প্রশংসা করার জন্য

খ. কবিতা শোনানোর জন্য

গ. গাছের যত্ন নেওয়ার জন্য

ঘ. ভালো কবিতা লেখার জন্য

১২. নিমগাছের দিকে কবি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন কেন?

ক. এর সৌন্দর্যের জন্য

খ. কবিতা শোনানোর জন্য

গ. বৃক্ষপ্রেমের জন্য

ঘ. ভালো কবিতা লেখার জন্য

১৩. লোকটাকে দেখে নিমগাছটার কী ইচ্ছা হলো?

ক. ভালোবাসতে

খ. কথা বলতে

গ. অনুভূতি জানাতে

ঘ. সঙ্গে যেতে

১৪. নিমগাছ না যেতে পেরে কী করল?

ক. দুঃখভারাক্রান্ত হলো

খ. স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল

গ. বিধাতাকে দোষারোপ করল

ঘ. নিজেকে দোষারোপ করল

১৫. যে নিমগাছে শান বাঁধিয়ে দেয়, সে—

i. সৌন্দর্যের পূজারী

ii. স্বাস্থ্যসচেতন

iii. ঔষধি গুণের সমাদরকারী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. ‘নিমগাছ’ গল্পের উপস্থাপনকৌশল—

i. নাটকীয়

ii. কাব্যধর্মী

iii. রম্যকথিকাজাতীয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. বাড়ির বউ নিমগাছটির মতো—

i. অবহেলিত

ii. উপকারী

iii. কর্মবিমুখ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. ‘নিমগাছ’ গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কী?

ক. বৃক্ষের অবদান

খ. আত্মত্যাগ ও উপেক্ষা

গ. আত্মত্যাগ ও অহংকার

ঘ. আত্মত্যাগ ও ঔষধি গুণ

১৯. ‘নিমগাছ’ শব্দটিতে রয়েছে—

i. নিমগাছের বর্ণনা

ii. নিমগাছের বাহ্যিক উপকারিতা

iii. গৃহবধূর দুঃখের কথা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. বনফুলের প্রকৃত নাম কী?

ক. প্যারীচাঁদ মিত্র

খ. প্রমথ চৌধুরী

গ. বলাইচাঁদ মুখোপাধ্যায়

ঘ. আশুতোষ মুখোপাধ্যায়

২১. নিমপাতা কোন রোগের মহৌষধ?

ক. চর্মের খ. দাঁতের

গ. পেটের ঘ. যকৃতের

২২. ‘নিমগাছ’ গল্পের লেখক মূলত কী প্রকাশ করতে চেয়েছেন?

ক.পরিবেশ বান্ধবতা

খ. গাছের প্রশংসা

গ. সমাজে গৃহিণীর বাস্তবতা

ঘ. গুণের কথা

২৩. নিমগাছের কোন অংশটি দাঁতের জন্য উপকারী?

ক. ডাল খ. বাকল

গ. পাতা ঘ. ফুল

২৪. ‘নিমের হাওয়া ভালো, থাক, কেটো না’—কে বলেছেন কথাটি?

ক. নতুন লোক খ. কবি

গ. কবিরাজ ঘ. বিজ্ঞরা

২৫. ‘বাহ, কী সুন্দর পাতাগুলি’—বাক্যটিতে কিসের প্রকাশ ঘটেছে?

ক. মায়ার খ. ব্যাঙ্গের

গ. স্তূতির ঘ. মুগ্ধতার

২৬. ‘নিমগাছটার ইচ্ছে করতে লাগল, লোকটার সঙ্গে চলে যায়’— ‘লোকটা’ কে?

ক. কবিরাজ খ. কবি

গ. লেখক ঘ. চিকিৎসক

২৭. ‘নিমগাছ’ গল্পে নিমগাছটি কার প্রতীক?

ক. একজন সর্বংসহা নারীর

খ. সাধারণ গাছের

গ. একজন ব্যথিত নারীর

ঘ. একজন নির্যাতিত নারীর

২৮. ‘মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে’—এখানে কী বোঝানো হয়েছে?

ক. শিকড়ের বিস্তৃতি

খ. সংসারের জালে চারদিকে আবদ্ধ হওয়া

গ. গাছের বিস্তৃতি

ঘ. নিমগাছটির স্থিরতা

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

এখন আর বনভূমি ধ্বংস নয়, বনভূমি বাড়ানো প্রয়োজন। বৃক্ষ শুধু ছায়া ও শোভাই বিস্তার করে না, ফুল-ফল দান করে এবং প্রয়োজনীয় কাঠ সরবরাহ করে আমাদের অনেক উপকার করে। বৃক্ষ বা বনায়নই আমাদের জীবন ধারণের সুস্থ পরিবেশের নিশ্চয়তা দান করে।

২৯. উদ্দীপক ও নিমগাছ গল্পে আমরা দেখতে পাই—

i. বৃক্ষের দরকার নেই

ii. বৃক্ষের উপকারিতা

iii. প্রাকৃতিক সৌন্দর্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. উদ্দীপক ও ‘নিমগাছ’ রচনায় কী প্রকাশিত হয়েছে?

ক. বৃক্ষের জয়গান

খ. বৃক্ষের নিন্দা

গ. বৃক্ষের বিবরণ

ঘ. বৃক্ষের ব্যবহার

উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কবিরাজি চিকিৎসায় বাসক পাতা একটি নির্ভরযোগ্য নাম। কেননা ঠান্ডা, কাশিতে বাসক পাতার রস বিশেষ উপকারী।

৩১. উদ্দীপকের বাসক পাতা ‘নিমগাছ’ গল্পের নিমগাছের কোন অংশটিকে নির্দেশ করে?

ক. পাতা খ. ফুল

গ. ডাল ঘ. বাকল

৩২. উক্ত অংশটির বিশেষ উপকারিতা রয়েছে—

i. ঠান্ডা কমাতে

ii. চর্মরোগ সারাতে

iii. যকৃত ভালো রাখতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৩. নিমপাতা কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়?

ক. যক্ষ্মা রোগে খ. আমাশয় রোগে

গ. জন্ডিসে ঘ. চুলকানিতে

৩৪. নিমগাছ কোন রোগের অব্যর্থ মহৌষধ হিসেবে কাজে লাগে?

ক. চর্মরোগের

খ. উদরাময় রোগের

গ. টাইফয়েড রোগের

ঘ. যক্ষ্মা রোগের

৩৫. নিমের কোন অংশটি কাঁচাই খাওয়া হয়?

ক. ছাল খ. পাতা

গ. ডাল ঘ. শিকড়

৩৬. নিমের পাতা কিসের সহযোগে ভাজা হয়?

ক. ঢ্যাঁড়সের খ. পটোলের

গ. বেগুনের ঘ. আলুর

৩৭. মাটির ভেতর নিমগাছটির কী ছিল?

ক. কাণ্ড খ. শাখা

গ. পাতা ঘ. শিকড়

সঠিক উত্তর

নিমগাছ:

১.খ ২.ক ৩.খ ৪.খ ৫.খ ৬.খ ৭.ঘ ৮.খ ৯.খ ১০.খ
১১.ক ১২.গ ১৩.ঘ ১৪.খ ১৫.ক ১৬.ক ১৭.ক ১৮.খ ১৯.ঘ ২০.গ ২১.ক ২২.গ ২৩.ক ২৪.ঘ ২৫.ঘ ২৬.ক ২৭.ক ২৮.খ ২৯.গ ৩০.ক ৩১.ক ৩২.গ ৩৩.ঘ ৩৪.ক ৩৫.খ ৩৬.গ ৩৭.ঘ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *